NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অবশেষে আইনি বিচ্ছেদের পথে ধানুশ-ঐশ্বরিয়া


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ০৫:১২ এএম

অবশেষে আইনি বিচ্ছেদের পথে ধানুশ-ঐশ্বরিয়া

গত দুই বছর ধরে বিবাহবিচ্ছেদ নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর এবারে সত্যিই পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। দম্পতির ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, তারা ১৩-বি ধারার অধীনে পিটিশন দাখিল করেছেন। পারস্পরিক সম্মতিতে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হবে বলে জানা গেছে। 

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান ধানুশ-ঐশ্বরিয়া।

ওই বিবৃতিতে লেখা হয়েছিল- ১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা শুধুমাত্র একে অপরকে সঙ্গ দেওয়ার, বোঝার।
একে অপরের জন্য নিজেদেরকে ছোট ছোট বিষয়ে পরিবর্তন আনা। কিন্তু আজ এই মুহূর্তে আমরা দুজনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের একসঙ্গে চলার পথ আলাদা হয়ে গেছে। তাই ঐশ্বরিয়া এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্রভাবে নিজেদের চেনার জন্য সময় নেব।
দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।

 

1
 ধানুশ-ঐশ্বরিয়া

২০০৪ সালে জমকালো আয়োজনে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়াকে বিয়ে করেন ধানুশ। তবে ১৮ বছরের মাথাতেই বিচ্ছেদের সুর বেজে ওঠে তাদের সংসারে। বিচ্ছেদের ঘোষণার পর থেকেই আলাদা থাকছিলেন ধানুশ-ঐশ্বরিয়া।

পরে অবশ্য পারিবারিক হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা পড়ে। সেসময় অনেকেরই ধারণা ছিল- হয়তো ভুল-বোঝাবুঝি, মান-অভিমান মিটিয়ে নিয়ে ফের এক হবেন তারা! তবে তেমনটা ঘটছে না। অবশেষে আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা।

 

তবে বিচ্ছেদের বেদনায় কাতর হননি কেউই। নিজ নিজ কাজে মন দিয়েছেন উভয়েই। বিবাহবিচ্ছেদ ঘোষণার পর ‘লাল সালাম’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক করেছেন ঐশ্বরিয়া। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাবা রজনীকান্ত। অন্যদিকে সর্বশেষ ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমায় দেখা গেছে ধানুশকে। এরপর দক্ষিণী সংগীত পরিচালক ইলাইয়ারাজার বায়োপিকে অভিনয় করবেন তিনি।