NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মলিনিউ


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ পিএম

বাংলাদেশে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মলিনিউ

বাংলাদেশ সফর দিয়েই অস্ট্রেলিয়া নারী দলের সাদা বলের দুই সংস্করণের দলে ফিরেছিলেন সোফি মলিনিউ। ফেরাটা কী দারুণভাবেই না রাঙান ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই দ্বিতীয় ওয়ানডেতে হন ম্যাচসেরা। টি-টোয়েন্টি সিরিজে তো সিরিজসেরার পুরস্কারই ওঠে তাঁর হাতে।

 

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়ে গেলেন হাতেনাতে। অস্ট্রেলিয়া নারী দলের তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন মলিনিউ। গতবারের চুক্তি থেকে এবার নেই শুধু মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার ইতিহাসের সফলতম অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

এবারের চুক্তিতে আছেন মোট ১৭ জন।

 

সর্বশেষ বাংলাদেশ দিয়ে দলে ফেরা মলিনিউ প্রথম ওয়ানডের একাদশে জায়গা পাননি। দ্বিতীয় ওয়ানডেতে আড়াই বছর পর ফিরেই ১০ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। শেষ ওয়ানডেতে নেন আরো ২ উইকেট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে ভুগিয়েছেন মলিনিউ। ওভারপ্রতি মাত্র ৪.১৬ রান দিয়ে তাঁর শিকার ৬ উইকেট।

 

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক চোটের সঙ্গে লড়াই করেছেন মলিনিউ। সর্বশেষ এসিএল চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান। দুই বছর আগে হারান বোর্ডের চুক্তিও।

সেই দুঃস্মৃতি পেছনে ফেলে অবশেষে সুসময়ের দেখা পেয়েছেন মলিনিউ।