NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ, বিক্ষোভের ডাক কংগ্রেসের


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ০৪:১০ এএম

>
সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ, বিক্ষোভের ডাক কংগ্রেসের

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।   

এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধীকে আগেও এই মামলায় জিজ্ঞাসাবাদের কথা উঠেছে। তবে তিনি করোনা পজিটিভ হওয়ার পর এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে তা স্থগিত করা হয়।

জুনের মাঝামাঝি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির সামনে হাজির হওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন। তবে সে আবেদন উপেক্ষা করে তাকে ২১ জুলাই হাজির হতে বলা হয়।

সোনিয়ার ছেলে তথা দলের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই সময়ও কংগ্রেস ব্যাপক প্রতিবাদ করেছিল। এই একই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা টানা পাঁচ দিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে। প্রতিদিনই প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা রাহুলকে জেরা করা হয়েছিল। এছাড়া দলেও আরও দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারও আগে।  

যে কোম্পানিটি ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালাত সেই এজেএল সংস্থার (অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড) দায়িত্ব পরে নিয়ে নেয় ইয়ং ইন্ডিয়ান। সেই বিষয়ে গান্ধী পরিবারের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। রাহুল গান্ধীর পিতামহ এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি কংগ্রেসের মুখপত্র ছিল, যা পরে  অনলাইন পত্রিকা হয়ে যায়।