NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

উপস্থাপক নুসরাত ফারিয়া, গান শোনাবেন রুনা লায়লা


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ০৩:০৯ এএম

উপস্থাপক নুসরাত ফারিয়া, গান শোনাবেন রুনা লায়লা

বিটিভি আর ঈদের আনন্দমেলা যেন একে অপরের হাতধরাধরি করে চলে। প্রতিবছর ঈদে নিয়ম করে প্রচারিত হয় ঈদ আনন্দমেলা। প্রতিবছরই চমক থাকে এই আয়োজেন। বিশেষ করে উপস্থাপনায়।

সে অনুযায়ী এবার অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন চলচ্চিত্র তারকা নুসরাত ফারিয়া। আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। আনন্দমেলার প্রযোজক এ প্রসঙ্গে জানান, এবারের আনন্দমেলায় থাকছে শত বাউলের অংশগ্রহণে ৩টি বাউল গানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান।
আরো রয়েছে পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুইজন করে শিষ্য। এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান।

 

তবে অনুষ্ঠানের অন্যতম চমক হিসেব আছে কিংবদন্তী শিল্পী রুনা লায়লার গান।

তার গাওয়া ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির। এবারই প্রথম আনন্দমেলার জন্য গাইলেন রুনা লায়লা। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু। আরো থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়াও নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।