NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মেসির গোল, তবু পিএসজি জিতল কষ্টেসৃষ্টে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

>
মেসির গোল, তবু পিএসজি জিতল কষ্টেসৃষ্টে

গেল মাসে যখন ৩৫ বছর পূরণ করলেন লিওনেল মেসি, তার কিছু দিন আগে বেশ সাহসী একটা মন্তব্যই করে বসেছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। বলেছিলেন, আগামী মৌসুমেই দেখা মিলবে মেসির ‘সর্বকালের সেরা’ রূপের দেখা মিলবে।

তারই যেন ঝলক দেখাচ্ছেন মেসি। জাপানের কোয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে করেছেন গোল। কোচ ক্রিস্তোফ গালতিয়েরের দলের অবশ্য এরপরও জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে। কেবল ২-১ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

 

গতকাল জাপান আন্তর্জাতিক স্টেডিয়ামে মেসি গোলের দেখা পান ৩২ মিনিটে। বক্সের কোণা থেকে তার ডান পায়ের শট কোয়াসাকি রক্ষণকে ফাঁকি দিয়ে গিয়ে আছড়ে পড়ে জালে। এর ফলে ৩৫ বছর পূরণের পর পেলেন প্রথম গোলের দেখা। 

গোলটা অবশ্য আগের ম্যাচেও পেতে পারতেন। জাপানের উদ্দেশে ফ্রান্স ছাড়ার আগে পিএসজি খেলেছিল কেভিলি রোয়েঁর বিপক্ষে। সেই ম্যাচে নিজে পেনাল্টি আদায় করেও সার্জিও রামোসের হাতে সুযোগটা তুলে দেন তিনি। গতকাল ওপেন প্লে থেকেই পেলেন মৌসুমের প্রথম গোলের দেখা।

 

কেভিলির বিপক্ষে ম্যাচে মেসি খেললেও নেইমার আর কিলিয়ান এমবাপেরা খেলেননি। গতকাল ম্যাচে খেললেন। মেসির গোলের পর ধারণা করা হচ্ছিল, এই বুঝি গেল গোলের বাঁধ খুলে!

তবে তা আর হয়নি, নেইমার-এমবাপেরা গোলের দেখা পাননি নিজেদের প্রথম ম্যাচে। এমবাপে অবশ্য অবদান রেখেছিলেন মেসির গোলে। বাম পাশ থেকে ভেতরে ঢুকে তিনিই নিচু ক্রস বাড়িয়েছিলেন আশরাফ হাকিমিকে, ভলি করে তিনিই যোগান দিয়েছেন মেসির গোলে।

 

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান এমবাপের বদলে মাঠে নামা আর্নাউ কালিমুয়েন্দো। শেষ সময়ে কাজুয়া ইয়ামামুরার গোলে কোয়াসাকি একটা গোল শোধ করে। ফলে পিএসজির সামনে ড্রয়ের শঙ্কাও সৃষ্টি হয়েছিল। তবে শেষমেশ ২-১ ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে গালতিয়েরের শিষ্যরা।

পিএসজি বর্তমানে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে জাপানে অবস্থান করছে। আগামী শনিবার উরাওয়া রেডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবেন মেসিরা। এর একদিন পর সোমবার গাম্বা ওসাকার বিপক্ষে ম্যাচ খেলে ফ্রান্সে ফিরে আসবে ফরাসি চ্যাম্পিয়নরা। এরপর আগামী ১ আগস্ট নঁতের বিপক্ষে ত্রফি দেস চ্যাম্পিওঁর ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২২-২৩ মৌসুম শুরু করবে দলটি।