NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পাকিস্তানের হয়ে খেলতে চেয়ে আমিরাতে নিষিদ্ধ উসমান


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০১:১৪ এএম

পাকিস্তানের হয়ে খেলতে চেয়ে আমিরাতে নিষিদ্ধ উসমান

উসমান খান পাকিস্তানেরই ক্রিকেটার। নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ না পেয়ে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। নাগরিকত্বও পান আমিরাতের। তবে সম্প্রতি পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে যোগ দেন নিউজিল্যান্ড সিরিজের অনুশীলন ক্যাম্পে।

 

বিষয়টি ভালোভাবে নেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইসিবি। এই সময় আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-১০সহ ইসিবি অনুমোদিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না উসমান।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, 'সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার বিষয়ে ইসিবিকে মিথ্যা বলে ইসিবির সুযোগ-সুবিধা ব্যবহার করেছে উসমান।

এখন স্পষ্ট যে সে ইসিবির হয়ে খেলতে চায় না  বা শর্ত পূরণ করছে না।' পাকিস্তানের করাচিতে জন্ম ডানহাতি ব্যাটার উসমানের। তবে সংযুক্ত আরব আমিরাতে চুক্তিতে আসার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেন বিদেশি হিসেবে।

 

এবারের পিএসএলে ৭ ম্যাচে ১০৭.৫ গড় আর ১৬৪.১২ স্ট্রাইকরেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান করেন উসমান।

এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। পিসিবিও তাঁর আগ্রহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্যাম্পে ডাকে। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি উসমানের।