NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘মাধবীলতা’ হয়ে আসছেন এই নায়িকা


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০৪:৪৮ এএম

‘মাধবীলতা’ হয়ে আসছেন এই নায়িকা

মনের মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীতে কত ঘটনাই ঘটে। তবে সব ঘটনাকে ছাপিয়ে এই ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। যা দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মাধবীলতা’য়।

প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন প্রবীর নিজেই।

আর তাতে প্রধান দুই প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

 

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, প্রেমিকা কেয়া পায়েলকে পেতে প্রেমিক জোভানের জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে। সেটি কী, জানতে হলে দেখতে হবে পুরো নাটক।

গল্পের শুরুতে দেখা যাবে, ফেসবুক চ্যাট করে একে অপরের প্রেমে পড়ে যান জোভান ও কেয়া পায়েল।

প্রেমের গভীরতা যখন বিয়ের সিদ্ধান্তে পৌঁছয় তখন জোভান আবিষ্কার করেন পায়েলের এক নতুন জটিলতা। যেটার কথা শুনে জোভানের পরিবার বেঁকে বসে। শুরু হয় প্রেমিকাকে পাওয়ার জন্য জোভানের অন্য রকম আত্মত্যাগের প্রক্রিয়া।

 

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘মাধবীলতা’ নাটকটি উন্মুক্ত হবে আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে।