NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিগার-পেরিদের বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ১০:৩০ এএম

নিগার-পেরিদের বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নারী ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুই দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শফিউল আলম জানান, নিগার সুলতানা, এলিসা পেরিদের কাঁধে ঝুলানোর ব্যাগ উপহার দিয়েছেন শেখ হাসিনা।

সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর কী কথা হয়েছে জানতে চাইলে শফিউল আলম বলেন, 'ঠাট্টা করে মেয়েদেরকে প্রধানমন্ত্রী বলেছেন, তোমাদের অস্ট্রেলিয়া পাঠিয়ে দেব, সেখানে গিয়ে কোচিং করবা।’

 

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সফরের শেষ ম্যাচে আগামীকাল মিরপুরে মুখোমুখি হবে দুই দল।