NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছে এক কোটি পরিবার


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৪:০১ এএম

ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছে এক কোটি পরিবার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। টিসিবির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে টিসিবির উপকারভোগী পরিবার নির্বাচন প্রক্রিয়া জানতে চাওয়া হয়েছে। এসংক্রান্ত হালনাগাদ তথ্য কমিটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আজ সোমবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য মো. আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান ও নাজমা আক্তার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে টিসিবির সর্বশেষ বার্ষিক রিপোর্ট; টিসিবির ওপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তি; টিসিবির বিগত তিন বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় ও লাভ-লোকসান হিসাব এবং হিসাবের বিষয়ে কোনো বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়ে; টিসিবির সর্বশেষ হিসাব (আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্ট) এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় আগামী তিন অর্থবছরের গৃহীতব্য অনুমিত হিসাবের বিবরণী এবং এর সাথে বিগত ২০২২-২৩ অর্থবছরের অর্জনের তুলনামূলক চিত্রসহ টিসিবির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে টিসিবি ও সিঅ্যান্ডএজি কার্যালয়ের অডিট আপত্তিসমূহের কোনো মিল না থাকায় একটি সভার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে কমিটিকে অবহিত করতে বলা হয়।

এ ছাড়া বাজেট ডকুমেন্টের সরকারি প্রতিষ্ঠানের তালিকা ও সিজিএ কর্তৃক সরকারি প্রতিষ্ঠানের তালিকার সাথে কার্যপ্রণালি বিধির চতুর্থ তফসিলে বর্ণিত প্রতিষ্ঠানসমূহের তালিকা মিল রেখে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা সকলকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।