NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সদস্যপদ বাতিল হওয়া সেই ‘শ্রাবণ’ এবার নিপুনের প্রতিদ্বন্দী


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০১:১৪ এএম

সদস্যপদ বাতিল হওয়া সেই ‘শ্রাবণ’ এবার নিপুনের প্রতিদ্বন্দী

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল শিল্পী সমিতির সদস্য ও অভিনেতা শ্রাবণ শাহকে। বাদ দেয়া হয়েছিল ভোটার তালিকা থেকেও। ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা কদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি, তবুও তালিকায় আমার নাম না দেখে হতাশ হই।’

তবে আশার কথা হলো তারপরপরই নির্বাচন কমিশন বরাবর আপিল করেন শ্রাবণ।

আপিলের পর তার ভোটাধিকার ফেরত দেয়া হয়। তিনি শিল্পী সমিতির সদস্য হিসেবে বহাল থাকেন।

 

এবার নিজের অধিকার ফিরে পেয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন শ্রাবণ শাহ। আজ রোববার (৩১ মার্চ) মনোয়ন ফরম কিনেছেন তিনি।

তবে তিনি শুধু নিপুনের বিরুদ্ধেই নন, লড়বেন ডিপজলের বিরুদ্ধেও। কারণ একই পদে নির্বাচন করছেন ডিপজলও।

 

এ সময় তিনি বলেন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সঙ্গে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। লড়ার মতো লড়াতে চাই।

সবাই পাশে থাকবেন।

 

প্রসঙ্গত, শ্রাবণ পরীমণির সঙ্গে আপন মানুষ চলচ্চিত্র করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক জয় বাংলাতে অভিনয় করেন।