NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার দাপট


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ১১:৩২ পিএম

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার দাপট

বেশ কঠিন এক দিনই পার করল বাংলাদেশ। চট্টগ্রামের টেস্টের প্রথম দিনটা নিশ্চিতভাবে শ্রীলঙ্কার। টস জিতে ব্যাটিং বেছে নেওয়ার পর ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কা শেষ সেশনের খেলা শুরু করেছিল ২ উইকেটে ২১৪ রান নিয়ে।

শেষ সেশনে ২ উইকেট হারিয়ে আরো ১০০ রান যোগ করেছে সফরকারীরা। এই সেশনে আউট হন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। মেন্ডিসকে ফেরান সাকিব আল হাসান।

 

স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি থেকে সাত রান দূরে থাকতে আউট হন মেন্ডিস।

তাঁর ১৫০ বলের ইনিংসটি ১১ চার ও এক ছক্কায় সাজানো। এরপর দিনেশ চান্দিমালের সঙ্গে ম্যাথুজের ২৬ রানের জুটি। ম্যাথুজকে স্লিপে মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান হাসান মাহমুদ। ২৩ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

 

হতাশাময় দিনে কিছুটা আশার সঞ্চার করেন হাসান। দিনের সেরা বোলার অভিষিক্ত এই পেসার। দুই উইকেট নিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশকে রান পাহাড়ের নিচে চাপা দেওয়ার শুরুটা করেন নিশান মাধুশকা ও দিমুথ করুণারত্নে। প্রথম সেশনে উইকেটশূন্যই ছিল বাংলাদেশ।

মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় সেশনেও উইকেটের জন্য সংগ্রাম করতে হয়েছে স্বাগতিক বোলারদের। এই সেশনে দুই উইকেট নেয় বাংলাদেশ। যার একটি আবার রানআউট।

 

শুরুতে শ্রীলঙ্কা হারায় মাধুশকাকে। হাসানের থ্রোতে রান আউট হয়ে ফেরার আগে ৫৭ রান করেন এই ওপেনার। যদিও হাসানের বলে মাধুশকা আউট হতে পারতেন প্রথম সেশনের শুরুতেই। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচ মিস করেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের ষষ্ঠ ওভারের সময় তখন তাঁর রান মাত্র ৯। শেষ পর্যন্ত করুণারত্নের সঙ্গে তাঁর জুটি ভাঙে ৯৬ রানে। এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে আরো ভুগিয়েছেন করুণারত্নে ও মেন্ডিস।

এই জুটিতে তাঁরা ১১৪ রান যোগ করেন। করুণারত্নেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান। এই পেসারের বলে বোল্ড হয়ে ফেরার আগে সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে ছিলেন করুণারত্নে। তাঁর ইনিংসটি সাজানো ৮ চার ও ১ ছয়ে।

আগামীকাল ব্যাটিং শুরু করবেন চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। চান্দিমাল ৩৪ ও ধনঞ্জয়া ১৫ রানে ব্যাট করছেন।