NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পশ্চিমবঙ্গে নতুন নেশায় ঝুঁকছে তরুণরা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৬ এএম

পশ্চিমবঙ্গে নতুন নেশায় ঝুঁকছে তরুণরা

আর্ন্তজাতিক ডেস্ক: নতুন এক মাদকে আসক্ত হয়ে পড়ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের তরুণরা। আর এই মাদক তৈরিতে ব্যবহার করা হয় জন্মনিরোধক কনডম। এতে দুর্গাপুরে কনডমের চাহিদাও বেড়েছে হঠাৎ। 

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুরের বিভিন্ন এলাকার ছোট দোকানগুলোতে যেখানে দিনে ২০ থেকে ২৫ প্যাকেট কনডম বিক্রি হতো, সেখানে এখন দৈনিক ৩০০ থেকে ৪০০ প্যাকেট কনডম বিক্রি হয়। রাজ্যের এই ইস্পাতনগরীর সিটি সেন্টার, বিধাননগর, চন্ডিদাস, বেনাচিতি, মুচিপাড়া, সি-জোন ও এ-জোনে বেড়েছে কনডম বিক্রি।

মাদকাসক্তদের কাছে কনডম থেকে তৈরি এই মাদক নতুন। কনডমের চাহিদা হঠাৎ কেন বাড়ল তা খোঁজ করতে গিয়েই প্রশাসন বিষয়টি টের পায়। কিন্তু কনডম দিয়ে কীভাবে নেশা করা যায়? এই ব্যাপারে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ধীমান মণ্ডল বলছেন, কনডমের গায়ে থাকা রাসায়নিক পদার্থকে বিশেষ এক কায়দায় মাদকে পরিণত করা হয়। যে মাদক সেবন করলে মোটামুটি ১০-১২ ঘণ্টা নেশা হয়।  

দুর্গাপুর আরই কলেজ মডেল স্কুলের রসায়নের শিক্ষক নুরুল হকও জানিয়েছেন, কনডম থেকে বিশেষ প্রক্রিয়ায় নতুন এক রাসায়নিকের সৃষ্টি করা যায়। যা সেবনে নেশার উদ্রেক হয়। 

নেশার দুনিয়ায় এমন নতুনত্ব অবশ্য এবারই প্রথম নয়। স্রেফ নেশার কারণেই নাইজেরিয়ায় একসময় টুথপেস্ট ও জুতার কালির চাহিদা বেড়ে গিয়েছিল ৬ গুণ। এমনকি চুলের ক্রিম ও ফেসওয়াশ দিয়েও নেশা করার নজির রয়েছে।