NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

একজনকেই বিয়ে করেছেন জোড়া লাগা ২ বোন


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ১১:২৬ এএম

একজনকেই বিয়ে করেছেন জোড়া লাগা ২ বোন

১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি নামের যমজ দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যমজ দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। তবে তাদের স্বামী একজনই।

 

জোশ বোলিং-এর ফেসবুকে পোস্ট করা একটি ২০ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে দম্পতি নাচ ও চুম্বন করছেন। সেখানে অ্যাবি ও তার বোন সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন পরে আছেন।

অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা। ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন তারা।

একই শরীরে দুটি মাথা থাকলেও তাদের মস্তিষ্ক আলাদা। তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা, খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। এ ছাড়াও  হৃত্‍পিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলি আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।
জন্মের সময় তাদের বাবা-মা প্যাটি ও মাইক তাদের সন্তানদের আলাদা করার সিদ্ধান্ত নেননি। কারণ চিকিৎসকরা তখন বলেছিলেন, তাদের আলাদা করলে বাঁচানো যাবে না। অ্যাবি ও ব্রিটানি বর্তমানে সংসার করছেন এবং পাশাপাশি শিক্ষকতা করছেন।