NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০৯:২৮ পিএম

ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা

মনোনয়ন পেয়েছিলেন দেশের পাঁচজন তারকা। তাদের মধ্যে তিনজনের হাতেই উঠলো পশ্চিমবঙ্গের সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ (বাংলা)। অনুমান ছিল আগে থেকেই। তিনবার এই পুরস্কার উঠেছে যার হাতে সেই জয়া আহসান চতুর্থবারের মতো অবশ্যই পুরস্কার পাবেন।

সেটার কারণও আছে, দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। এবার তার সঙ্গে এই পুরস্কার এসেছে তাসনিয়া ফারিন ও সোহেল মন্ডল। তাদের মধ্যে জয়া ও ফারিন সরাসরি পুরস্কার নিতে পারলেও ভিসা জটিলতায় কলকাতায যেতে পারেননি সোহেল মন্ডল। 

 

শুক্রবার (২৯ মার্চ) কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর।

সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম। টালিউড সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

 

এই নায়িকার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত জয়া গণমাধ্যমকে বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি।

কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

 

এদিকে কলকাতার সিনেমা ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার।

আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’

 

এদিকে দেশের আরেক তরুণ অভিনেতা সোহেল মন্ডল। ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সেরা নবাগতা অভিনেতার পুরস্কারে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। পুরস্কার সরাসরি হাতে নিতে না পারলেও তিনি এই পুরস্কার তার সহকর্মী ও থিয়েটারের কর্মীদের উৎসর্গ করেছেন।