NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০২:৫১ পিএম

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী

কিছুদিন ধরে ফুটবল পাড়ায় চলা গুঞ্জনই সত্যি হলো। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন সাইফুল বারী টিটু। এক বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন তিনি। গত বছরের জুলাইয়ে পল স্মলি চলে যাওয়ার পর এই পদ ফাঁকা ছিল।

গত কয়েক মাস নারী জাতীয় দলের দায়িত্ব পালন করা অভিজ্ঞ এই কোচকে বেছে নিল ফুটবল ফেডারেশন।

 

কয়েক দিন আগেই এই পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ থেকে শুধু আবেদন করেছিল সাইফুল বারীই। এ ছাড়া আবাহনীর সাবেক ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ, বিকেএসপির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর রেপার, ব্রাদার্সের সাবেক কোচ রেজা পার্কাসসহ আরো সাতজন বিদেশি আবেদন করেছিলেন ওই পদে।

তবে বাফুফের প্রথম পছন্দ সাইফুল বারীই।

 

কিছুদিন আগে ঘটা করে বাফুফের এলিট একাডেমির দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ পিটার বাটলারকে। তবে তিন মাস পরই এই ব্রিটিশ কোচকে এখন একাডেমি থেকে সরিয়ে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নারী দল নিয়ে কাজ করা সাইফুল বারীকে দেওয়া হলো টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব।