NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইতিহাস গড়ে লঙ্কানদের হারাল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৫ এএম

ইতিহাস গড়ে লঙ্কানদের হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আব্দুল্লাহ শফিকের বীরত্বে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে পাকিস্তান।

বুধবার স্বাগতিকদের বিপক্ষে জয় থেকে পাকিস্তান তখন ছিল ১১ রানের দূরত্বে। তখনই  অঝোরে বৃষ্টি। তাতে অবশ্য পাকিস্তানের জয়টাই বিলম্বিত হয়েছে। বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত লঙ্কানদের ৪ উইকেটে হারাল বাবর আজমরা।

প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানের জবাবে ২১৮ রান করেছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তুলে পাকিস্তানকে ৩৪২ রানের বড় লক্ষ্য দিয়েছিল করুণরাত্নের দল। এই রান তাড়া করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ও গল স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

 

লঙ্কানদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২৬৮ রানের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল স্বাগতিকরা।

৩ উইকেটে ২২২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১১২ ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন ৭ রানে। ৭৪ বলে ৪০ রান করার পর প্রবাথ জয়াসুরিয়ার বলে রিজওয়ান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে দিনের প্রথম সাফল্য পায় শ্রীলঙ্কা।

এরপর ৩৫ বলে ১২ রান করা আগা সালমানকে ফিরিয়ে শ্রীলঙ্কার আশা আরেকটু বাড়িয়ে দেন জয়াসুরিয়া। ৪ বলে ৫ রান করে ডি সিলভার বলে স্লগ সুইপ করতে যান হাসান আলী, কিন্তু ক্যাচ তুলে দেন থিকসেনার হাতে।

তাতে অবশ্য লাভ তেমন হয়নি। একপ্রান্তে আগলে থাকেন আব্দুল্লাহ শফিক, দলের জয় নিশ্চিত হওয়ার পর মাঠ ছাড়েন তিনি। ৭ চার ও ১ ছক্কায় ৪০৮ বলে ১৬০ রানের অসাধারণ ইনিংস লেখা হয় তার নামের পাশে। ৩৪ বলে ১৯ রান করে দলের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন মোহাম্মদ নেওয়াজও।