NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:২৫ পিএম

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

গণহত্যার কালরাত এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন প্রচারমাধ্যমে একযোগে সম্প্রচার হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

আজ সোমবার (২৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

সেই দিনের শহীদদের স্মরণে আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ।

 

‘জাতীয় গণহত্যা দিবস’ পালনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিট আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আগামীকাল দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস।

ইতোমধ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য যাবতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।