NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বারানসিতে তৃতীয়বার মোদির প্রতিপক্ষ অজয়


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

বারানসিতে তৃতীয়বার মোদির প্রতিপক্ষ অজয়

এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসি আসন থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন অজয় রাই। এ নিয়ে এই আসনে তৃতীয়বারের মতো মোদির প্রতিপক্ষ হলেন তিনি। কংগ্রেস গত শনিবার রাতে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ১৭ জনের সেই তালিকায় দেখা যায়, এবারও বারানসি থেকে অজয় রাইকে প্রার্থী করা হয়েছে।

 

উত্তর প্রদেশ কংগ্রেস শাখার প্রধান অজয় রাইকেই ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল কংগ্রেস। ঘটনাচক্রে দুটি নির্বাচনেই তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মোদি। আর সেই দুটি নির্বাচনেই মোদির কাছে ব্যাপক ব্যবধানে হেরেছিলেন অজয়। একসময় বিজেপিতেই ছিলেন অজয়।

 

বিজেপির হয়ে বারানসির কোলাসলা কেন্দ্র থেকে তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনে তিনবার জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে মনোমালিন্যে তিনি সমাজবাদী পার্টিতে যান। তবে সেখানেও সাফল্যের মুখ দেখেননি। ২০১২ সালে অজয় কংগ্রেসে যোগ দেন।