NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ে শুরু রাজস্থানের


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১১:১৮ পিএম

স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ে শুরু রাজস্থানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মৌসুম জয় দিয়ে শুরু করেছে রাজস্থান রয়্যালস। আজ দিনের প্রথম ম্যাচে অধিনায়ক সঞ্জু স্যামসনের ৫২ বলে অপরাজিত ৮২ রানের ঝোড়ো ব্যটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে রাজস্থান। পরে বোলারদের নৈপুণ্যে লখনউ সুপার জায়ান্টসকে থামায় ১৭৩ রানে। ২০ রানের জয়ে টুর্নামেন্ট শুরু করল প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

 

জয়পুরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। দলীয় ১৩ রানে হারায় ওপেনার জস বাটলারের উইকেট। আরেক ওপেনার জায়সাওয়াল ফেরেন ২৪ রান করে। ৪৯ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন স্যামসন ও রিয়ান পরাগ।

এই দুজন তৃতীয় উইকেটে ৫৯ বলে যোগ করেন ৯৩ রান। পরাগ ২৯ বলে ৪৩ রানে আউট হলে ভাঙে এই জুটি।

 

এরপর শিমরন হেটমায়ার ফেরেন ৭ বলে ৫ রান করে। শেষ দিকে স্যামসনের সঙ্গে ধ্রুব জুরেলের ১২ বলে ২০ রানের ইনিংসের বড় পুঁজি পায় রাজস্থান।

লখনউয়ের হয়ে ২টি উইকেট নেন নাভিন উল হক। 

 

১৯৪ রান তাড়া করতে নেমে ১১ রানের মধ্যে ওপরের সারির তিন ব্যাটারকে হারায় লখনউ। ৪ রান করে আউট হন কুইন্টন ডি কক। দেবদূত পাডিকাল রান করার আগেই আউট হন। ১ রান করেন আয়ুস বাদনি।

চতুর্থ উইকেটে অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুডা যোগ করেন ৪৯ রান। হুডা ২৬ রান করে ফিরে গেলে নিকোলাস পুরানকে নিয়ে আরো ৮৫ রান যোগ করেন রাহুল। হাফসেঞ্চুরির পর ৪৪ বলে ৫৮ করে আউট হন অধিনায়ক। 

 

এরপর দ্রুত ফেরেন মার্কাস স্টইনিস। পুরান হাফসেঞ্চুরি তুলে নিলেও দলকে জেতাতে পারেননি। ৪১ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পুরান। টেন্ট বোল্ট দুটি উইকেট নেন।