NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গর্ভপাত আন্দোলনে ১৭ কংগ্রেসওম্যান গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫১ এএম

গর্ভপাত আন্দোলনে ১৭ কংগ্রেসওম্যান গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক: গর্ভপাতের বিধি রহিত করার প্রতিবাদে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্টের সামনে রাস্তা অবরোধ করার জন্যে ডেমক্র্যাটিক পার্টির ১৭ কংগ্রেসওম্যানকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃদদের মধ্যে নিউ ইয়র্কের প্রভাবশালী কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়ি ওকাসিয়ো-করটেজ, ক্যারলিন ম্যালনি এবং নিদিয়া ভেলেস্কুয়েজও ছিলেন। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ দায়ের করা হয়েছে এসব কংগ্রেসওম্যানের বিরুদ্ধে।

কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তিলাভ পাবার পর এক টুইট বার্তায় কংগ্রেসওম্যান ম্যালনি বলেছেন, এখন সময় হচ্ছে ঘুরে দাঁড়ানোর। সরব হতে হবে নারীর অধিকারের প্রশ্নে। ন্যায় বিচারের প্রশ্নে আপসকামিতার অবকাশ থাকতে পারে না। আমরা নারীর ন্যায্য অধিকার সুসংহত রাখতে চাই। অপরদিকে কংগ্রেসওম্যান নিদিয়া বলেছেন, এখন সময় হচ্ছে ভালোর জন্য কিছুটা ঝামেলা সহ্য করার। দমন-পীড়নে আমরা থামবো না।

গ্রেপ্তারকৃতদের আরো ছিলেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওম্যান জ্যাকি স্পিয়ার এবং বারবারা লী, ম্যাসেচুসেটসের আইয়ানা প্রেসলি, মিনেসোটার ইলহান ওমর, মিজৌরির কোরি বুশ এবং টেক্সাসের ভেরনিকা ইস্কোবার।

কংগ্রেসওম্যান প্রেসলি বলেছেন, ‘সুপ্রিম কোর্টের একচোখা সিদ্ধান্তের প্রতিবাদে অহিংস আন্দোলন শুরু করেছি তৃণমূলের ক্ষুব্ধ জনতার সঙ্গে। আইন অমান্যের এ আন্দোলন থেকে আমরা পিছু হটবো না’।

উল্লেখ্য, এ মাসের শুরুতে প্রতিনিধি পরিষদে গর্ভপাতের সুযোগ অবারিত রাখার অভিপ্রায়ে একটি বিল পাশ হলেও সিনেটে রিপাবলিকানদের সমর্থনের সংকটে সেটি আইনে পরিণত হওয়া নিয়ে সমস্যা রয়েই গেছে।

উল্লেখ্য, গর্ভপাতের অধিকার রক্ষিত করে ৫০ বছর আগের একটি বিধি এ বছরের ২২ জুন নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আদালত। এরপর পুরো যুক্তরাষ্ট্রে আন্দোলন চলছে। আন্দোলনের পরিপূরক হিসেবে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে একটি বিল উত্থাপন করেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ। গত সপ্তাহে তা পাশ হয়েছে। এরফলে নিউ ইয়র্ক সিটিতে গর্ভপাতের অবাধ সুযোগ বহাল থাকবে। এমনকি অন্য স্টেটের নারীরাও নিউ ইয়র্ক সিটিতে এসে গর্ভপাত করতে পারবেন। কানেকটিকাট স্টেটেও এমন একটি বিধি তৈরী হয়েছে। অপর ৪৯ স্টেটে চলছে আন্দোলন।