NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফ্রান্সকে হারাল জার্মানি


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ১১:১৮ এএম

দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফ্রান্সকে হারাল জার্মানি

ম্যাচের আয়ু তখন সবে ৭ সেকেন্ড! গ্রুপানা স্টেডিয়ামে দর্শকরা ঠিকমতো বসে উঠার আগেই ফ্লোরিয়ান ভাইরটজের গোল! কিক অফের বল পেয়ে টনি ক্রুস চিপ করে পাঠান ভাইরটজকে। বক্সের বাইরে থেকে নেওয়া শটে ফরাসিদের অবাক করে দিয়ে বল জালে জড়িয়ে দেন লেভারকুসেন প্লে মেকার। ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক গোলেই রেকর্ড বইয়ের পাতাটা ওলট পালট করালেন ভাইরটজ। জার্মানির ইতিহাসে এটা দ্রুততম গোল।

 

 

তাঁর আগে দ্রুততম গোলের রেকর্ড ছিল লুকাস পোডলস্কির। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ওই গোলটি করেছিলেন পোডলস্কিক। ভগ্নাংশের ব্যবধানে দ্রুততম গোলে তাঁকে পেছনে ফেললেন ভাইরটজ। তাঁর রেকর্ড গড়া গোলের সঙ্গে কাই হাভার্টজের লক্ষ্যভেদে ফ্রান্সকে তাদের মাটিতেই প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা।

 

 

সর্বশেষ চার ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এটা প্রথম জয়। নিজেদের মাটিতে ইউরো শুরুর আগে ফরাসিদের বিপক্ষে এ জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাসে বাড়তি জালানি যোগেন জুলিয়ান নাগলসম্যানের দলকে। ফ্রান্সের বিপক্ষে জয়ের পর জার্মানির কোচ বলছিলেন,‘ আমরা ভালো শুরু করেছিলাম। এবং শুরুটা হয়েছিল আমাদের পরিকল্পনা অনুযায়ী।

এই ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আজ আমরা দারুণ খেলেছি। সঠিক পথেই আছি আমরা।’

 

২০২১ সালের পর জার্মানির হয়ে প্রথম ম্যাচ খেললেন টনি ক্রুস। দুর্দান্ত জয়ে ফেরাটা রাঙালেন রিয়াল মাদ্রিদ তারকা।

মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে জার্মানি খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে অন্যদিকে ফ্রান্সের প্রতিপক্ষ চিলি।