NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রাজিলকে জেতালেন নতুন তারকা এনদ্রিক


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:১৭ পিএম

ব্রাজিলকে জেতালেন নতুন তারকা এনদ্রিক

ওয়েম্বলিতে ভাগ্য খুলছিল না ব্রাজিলের। ইংলিশরাও লড়ছিল পাল্লা দিয়ে। দুই দলকে যখন আলাদা করা যাচ্ছিল না কিছুতেই, ড্রই যখন মনে হচ্ছিল পরিণতি তখনই বদলী নেমে ১৭ বছর বয়সী তরুণ এনদ্রিক পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচে। নিজের প্রথম আন্তর্জাতিক গোলে ইংল্যান্ডের মাটিতে ব্রাজিলকে জিতিয়েছেন ১-০ তে।

 

টানা তিন ম্যাচ হারের পর নতুন কোচ দোরিভাল জুনিয়রের অভিষেক ম্যাচে এই জয় ব্রাজিলের জন্য বড় কিছুই। রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা এনদ্রিককে নিয়ে মাতামাতি হচ্ছে বেশকিছুদিন ধরেই। কেন তাঁকে ব্রাজিলের নতুন তারকা ধরা হচ্ছে সেটি জানান দিলেন আজ ইংল্যান্ডের বিপক্ষে এমন বড় ম্যাচে। রিয়ালের বর্তমান তারকা ভিনিসিয়ুস জুনিয়রিই অবশ্য গোলটার মূল কারিগর।

৮০ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে তাঁর নেওয়া শট জর্ডান পিকফোর্ড পা বাড়িয়ে ফিরিয়ে দিলেও পাশাপাশি দৌড়ানো এনদ্রিক সেই বল জালে পাঠাতে মোটেও ভুল করেননি। ৭১ মিনিটে রোদ্রিগোর বদলী নেমেছিলেন। ৯ মিনিটের মধ্যেই পুরো আলো কেড়ে নিয়েছেন।

 

প্রথমার্ধে পিকফোর্ডকে পার করেও ভিনিসিউস বল জালে পাঠাতে পারেননি শটে গতি কম থাকায়।

পেছন থেকে এসে গোললাইন থেকে সে বল ফিরিয়েছেন কাইল ওয়াকার। যদিও এই করতে গিয়েই পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন, পরে তাঁকে মাঠও ছাড়তে হয়ে। ভাগ্য সহায় হয়নি লুকাস পাকেতারও। বাম দিকের পোস্টে লেগে ফেরে তাঁর শট। ওদিকে জুড বেলিংহামকে সামলে রেখেছিল ব্রাজিলের ডিফেন্স।
অভিষিক্ত অ্যান্থনি গর্ডনের শট ফিরিয়ে দ্বিতীয়ার্ধে পোস্ট অক্ষত রাখেন পাউলো বেন্তো। আর শেষ দিকে এনদ্রিকের সেই ঝলকেই ব্রাজিলের দারুণ স্বস্তির এক জয়।