NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৪, ০৯:৩৫ এএম

অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ

৭৮ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর মনে হয়েছিল দেড় শ রানের আগে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে পারবে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল স্যাদারল্যান্ডের ৩৪ ও অষ্টম উইকেটে স্যাদারল্যান্ডের সঙ্গে আলানা কিংয়ের অবিচ্ছেদ্য ৬৭ রানের জুটিতে ২১৩ রানের পুঁজি পায় অজিরা। যা মিরপুরের মন্থর উইকেটে তাড়া করা কঠিন। সফরকারীদের জুটি দুটি না জমলে তাদের আরো কমে থামানো যেত।

এতে জয়ের সম্ভাবনা বাড়ত বাংলাদেশের।

 

১১৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হারের পর বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার জানালেন, অভিজ্ঞতার কারণে শেষ দিকে এমন জুটি গড়ে ম্যাচের পার্থক্য গড়ে দেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। নাহিদা বলেন, ‘অভিজ্ঞতা তো অবশ্যই আছে। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম।

এ কারণে সহজে খেলতে পারছিল। অতি আত্মবিশ্বাসী হইনি। অবশ্যই তারা অভিজ্ঞ বলেই খেলতে পেরেছে।’

 

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১২ আসরের মধ্যে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

প্রথমবারের মতো তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামার চাপে বোলাররা শেষে এলোমেলো হয়ে যান কি না জানতে চাইলে নাহিদা বলেন, ‘এটা মনে হয়নি কখনোই মানসিক দিক দিয়ে পিছিয়ে আছি। দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর নিচের দিকের ব্যাটার ভালো করতেই পারে।’

 

লক্ষ্য তাড়ায় ৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এমন বিপর্যয়ের জন্য ১৩ রানের মধ্যে তিন ব্যাটারের রান আউটকে দুষলেন নাহিদা, ‘পার্থক্য যদি বলি, বোলিং একটু খারাপ হয়েছে। এর চেয়ে ভালো করতে পারি।

ব্যাটিংয়ে দুই-তিনটা রান আউট হওয়াতে পিছিয়ে গিয়েছিলাম।’