NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবারও আফগানদের বিপক্ষে সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৪, ০১:৫০ পিএম

আবারও আফগানদের বিপক্ষে সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া

আগামী আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট সূচিতে থাকা সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা ছিল। যদিও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সেখানে সিএ জানিয়েছে, তারা আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারী ও মেয়েদের উন্নত জীবনমান নিয়ে চিন্তিত। যে কারণে ২০২৩ সালেও আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করেছিল অজিরা।

 

সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে মনে করে অস্ট্রেলিয়া। বিবৃতিতে সিএ জানিয়েছে, 'গত এক বছর ধরে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে আমরা পরামর্শ অব্যাহত রেখেছিলাম।

সরকারের পরামর্শ হচ্ছে, আফগানিস্তানে নারী ও মেয়েদের অবস্থা আরো খারাপ হচ্ছে। এ কারণে আমরা আমাদের আগের অবস্থানেই থাকছি এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করছি।'

 

সিএ আরো যোগ করে, 'বিশ্বব্যাপী ক্রিকেটে নারী ও মেয়েদের অংশগ্রহণের সমর্থনে দৃঢ় প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে সিএ। আমরা আইসিসির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত থাকব।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের সূচি ভবিষ্যতে আবার নির্ধারণ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করব। সমর্থনের জন্য আমরা আবারও অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানাতে চাই।'

 

এর আগে  আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা। নারী ক্রিকেট নিষিদ্ধ করার কারণে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট বাতিল করেছিল অস্ট্রেলিয়া।