NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়লেন কিম


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৪, ১১:৪৯ পিএম

পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়লেন কিম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি পেয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার সেই গাড়িতে প্রথমবার চড়লেন কিম। কিমের বোন জানিয়েছেন, শুক্রবার প্রথমবার পুতিনের দেওয়া গাড়িতে চড়েছেন কিম। এ ঘটনা দুই দেশের বন্ধুত্ব জোরদার হওয়ার স্পষ্ট নিদর্শন।

 

 

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়ে, আরুস রাশিয়ার প্রথম বিলাসবহুল গাড়ি। ২০১৮ সালে পুতিন তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম একটি আরুস লিমুজিন ব্যবহার করার পর থেকে শীর্ষ কর্মকর্তাদের মোটরকেডে ব্যবহার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে কিম ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর থেকেই তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে।

এ সফরের মধ্য দিয়ে পিয়ংইয়ং ও মস্কো কাছাকাছি আসার পাশাপাশি সামরিক সম্পর্ক জোরদার করার কথাও জানায়।

 

কেসিএনএ বলছে, রাশিয়ার তৈরি গাড়িটি গত ১৮ ফেব্রুয়ারি কিমের শীর্ষ সহযোগীদের কাছে পাঠানো হয়। এটি কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য দেন পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমাদের অভিযোগ, রাশিয়াকে কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

আর সেসব অস্ত্র ইউক্রেনে হামলায় ব্যবহার করছে রাশিয়া। তবে ওই দুই নেতাই পশ্চিমাদের এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।