NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ২৮ এপ্রিল জিম্বাবুয়ের বাংলাদেশে পৌঁছনোর কথা। ঢাকা থেকে সফরকারীরা চলে যাবে চট্টগ্রামে।

সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আগামী ৩ মে প্রথম ম্যাচ। এক দিনের বিরতি দিয়ে ৫ মে দ্বিতীয় ও ৭ মে তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।

 

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০ মে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরুর সময় সন্ধ্যা ৬টা। তবে ১২ মে শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

এই সফরে জিম্বাবুয়ে দুটি টেস্টও খেলার কথা ছিল।

যদিও আগে থেকেই শোনা যাচ্ছিল আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টেস্ট সিরিজটি না হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই সিরিজটি হবে আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।