NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ০৮:০০ পিএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ

টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচে টস জয়ের পর আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছেন নাজমুল হোসেন শান্ত। এবার বাংলাদেশ সফরে এসে প্রথমবার টস জিতেছে শ্রীলঙ্কা। সফরকারী দলের অধিনায়ক কুশল মেন্ডিস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে এগিয়ে যেতে একাদশে তিন পেসারের সঙ্গে ২ জন স্পিনার রেখেছে বাংলাদেশ দল।

এ ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ওয়ানডেতে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।

 

ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন এনামুল হক বিজয়। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদ উল্লাহ।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে থাকলেও আজ একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

 

দুই দলের একাদশ- 

বাংলাদেশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা : অভিষকা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ ভেলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।