NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পাকিস্তানে ১৯ মন্ত্রীর শপথ


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

পাকিস্তানে ১৯ মন্ত্রীর শপথ

পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রিসভার ১৯ জন সদস্য শপথ নিয়েছেন। ইসলামাবাদে গতকাল সোমবার নিজ বাসভবনে তাঁদের শপথ পাঠ করান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর আগে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে প্রেসিডেন্টের কাছে ১৯ জনের নাম সুপারিশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সংবিধানের ৯১ ও ৯২ অনুচ্ছেদ অনুযায়ী তাঁদের নাম সুপারিশ করা হয়।

 

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভার অংশ হতে অস্বীকৃতি জানিয়েছে। তাই দলটির কোনো আইন প্রণেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি। মন্ত্রিসভায় স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন জাতীয় পরিষদের সদস্য, তিনজন সিনেটর, তিনজন টেকনোক্র্যাট ও একজন নারী রয়েছেন।

নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন পিএমএল-এনের আইন প্রণেতা আহসান ইকবাল, খাজা আসিফ, কায়সার আহমেদ শেখ, রিয়াজ হোসেন পীরজাদা, রানা তানভির, আজম নাজির তারার, জাম কামাল খান, আমির মুকাম, আওয়াইস লেগারি ও আতাউল্লাহ তারার।

এমকিউএম-পির আইন প্রণেতা খালিদ মকবুল সিদ্দিকি এবং ইশতেকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) আবদুল আলিম খান এই তালিকায় জায়গা করে নিয়েছেন।