NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতা বৃদ্ধির পর পদত্যাগ করলেন হেনরি। হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা মিলিত হন। এর পরেই  এমন খবর পাওয়া গেল।

 সশস্ত্র গ্যাং তাঁকে বাড়ি ফিরতে বাধা দেওয়ায় হেনরি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন। ২০২১ সালের জুলাইয়ে সাবেক রাষ্ট্রপতিকে হত্যা করা হয়। এর পর থেকে তিনিই দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। 

 

কিংস্টনে বৈঠকের পর বক্তৃতাকালে, ক্যারিবিয়ান সম্প্রদায়ের চেয়ারম্যান এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, ‘আমরা একটি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পরিষদ প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণের বিষয়টি বিবেচনা করেছি এবং তাঁর পদত্যাগ গ্রহণ করেছি।

 

গত রবিবার অপরাধীদলগুলোর সহিংসতার মাত্রা বেড়ে গেলে হাইতিতে জরুরি অবস্থা জারি করা হয়। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে অপসারণের জন্য জোর দিচ্ছিল গ্যাং নেতারা। অনির্বাচিত এই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাম্প্রতিক দিনগুলোতে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের রাস্তাগুলো অস্ত্রধারী দলগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। সহিংসতা বেড়ে গেলে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় হাজারো মানুষ।

 

এদিকে গ্যাং সহিংসতা বাড়ার কারণে হাইতি থেকে দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের বিমানযোগে দ্রুত সরিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া হাইতিতে গ্যাং সহিংসতার লাগাম টানতে নিরাপত্তা মিশন পাঠানোর অনুমোদন দেয় জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই স্থানীয় সময় গত সোমবার এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছিল। কেনিয়ার নেতৃত্বে বহুজাতিক বাহিনী এই মিশন যাবে হাইতিতে। গ্যাং সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে এবং নানা পদক্ষেপও নেবে।

সহিংসতা আকাশচুম্বী হওয়ায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি কয়েক বছর ধরে বারবার আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করে আসছেন।