NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে মদীনা মসজিদের উদ্যোগে পবিত্র রমজানের ফজিলত-গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:২৯ পিএম

নিউইয়র্কে মদীনা মসজিদের উদ্যোগে পবিত্র রমজানের ফজিলত-গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা

নিউইয়র্কে ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইনক্ মদীনা মসজিদের উদ্যোগে পবিত্র রমজানের ফজিলত-গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গত ৭ মার্চ জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচকরা পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণনা করেন। রোজা পালনের নিয়ম-কানুনসহ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইসলামী স্কলারগণ। তারা বলেন, গুনাহ মাফের সর্বোত্তোম মাস হচ্ছে রমজান। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মসজিদের সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং আসলাম সিকদারের পরিপালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফেজ আহমদুল হক, মুফতি মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা সুন্নাতুর রহমান, হাফিজ জুলকিফ চৌধুরী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী ও মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হুসেন জালাল।
অনুষ্ঠানে আলোচকগণ বলেন, পবিত্র রমজান মাস অন্যান্য মাস থেকে মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসেই মহান আল্লাহপাক পবিত্র কুরআন নাজিল করেন। ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক নির্দেশনা রয়েছে এ পবিত্র কোরআনে।
তারা বলেন, প্রকৃত অর্থে রমজান মুসলমানের জন্য আল্ল¬াহ তায়ালার নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। গুনাহ মাফের জন্য রমজান মাস হচ্ছে সর্বোত্তোম মাস। রমজান মাসেই পবিত্র শবেকদর নামে মহা মহিমান্বিত এক রজনী রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। শবেকদর রাত মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির। এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহ মাফ চান, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন।
মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আহমদুল হক। বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন সেমিনারে।
সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হুসেন জালাল অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।