NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এমপি হলেন ঋষি সুনাকের শাশুড়ি


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৭:০০ পিএম

এমপি হলেন ঋষি সুনাকের শাশুড়ি

শিক্ষাবিদ ও লেখক সুধা মূর্তিকে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (এমপি) পদে মনোনীত হয়েছে। তাঁর আরেকটি পরিচয়, তিনি ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী ও তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির স্ত্রী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি। শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে সুধা মূর্তিকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। এরই মধ্যে সুধা মূর্তিকে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

১৯৫০ সালে ১৯ আগস্ট কর্নাটকে জন্মগ্রহণ করেন সুধা। নারায়ণ মূর্তির স্ত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানিতে।বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসেবেও কাজ করেছেন সুধা। কন্নড়, মারাঠি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় তাঁর ৪০টির বেশিও বই রয়েছে।

এ ছাড়াও বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময়ে কলাম লিখেছেন তিনি। রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার খবর পাওয়ার পর সুধা মূর্তি বলেছেন, ‘কাজের জন্য আরো বৃহত্তর প্ল্যাটফর্ম পেলাম। আমি অত্যন্ত খুশি।’ নারায়ণ মূর্তি ও সুধার দুই সন্তান।
রোহন ও অক্ষতা। অক্ষতার স্বামী ঋষি সুনক ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

সম্প্রতি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সুধা মূর্তি। ১৯৯৬ সালে তিনি ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন। এছাড়া গেটস ফাউন্ডেশনের সদস্য তিনি।

কর্ণাটকে তিনি একাধিক অনাথাশ্রম খুলেছেন। এছাড়া এই রাজ্যের গ্রামে গ্রামে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। সুধা মূর্তি ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। আর ২০২৩ সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে মোদি সরকার।