NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, ৭ বছর বয়সী মেয়ের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, ৭ বছর বয়সী মেয়ের মৃত্যু

ফ্রান্সের উত্তরাঞ্চলে ইংলিশ চ্যানেলে পৌঁছনোর জন্য যাত্রা করা একটি ছোট নৌকা ডুবে সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডানকার্কের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ১৬ জন অভিবাসী ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নৌকাটি ‘এত বেশি লোক বহন করার জন্য উপযুক্ত আকারের ছিল না।’

এতে আরো বলা হয়েছে, মেয়েটির মা-বাবাকে ডানকার্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাঁরা আরো তিন সন্তানকে নিয়ে ভ্রমণ করছিলেন।

 

স্থানীয় কর্তৃপক্ষ প্রেফেট ডু নর্ড বলেছে, এক ব্যক্তি হাঁটার সময় পুলিশ ও দমকলকর্মীদের ডুবে যাওয়া নৌকাটির বিষয়ে সতর্ক করেছিলেন। একটি বিবৃতিতে তারা বলেছে, কর্মকর্তাদের ধারণা, নৌকাটি ‘সম্ভবত চুরি করা হয়েছে’ এবং সেখানে থাকা লোকদের জন্য যথেষ্ট বড় ছিল না।

প্রেফেট ডু নর্ড জানিয়েছে, এক দম্পতি তাঁদের চার সন্তানের সঙ্গে নৌকায় ছিলেন এবং ওই মা গর্ভবতী।

তাঁদের পরিচয় খোঁজা হচ্ছে। এই দম্পতির সাত বছর বয়সী মেয়েই ডুবে মারা গেছে। এ ছাড়া দুই পুরুষ এবং ছয় শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

 

ডানকার্কের প্রসিকিউটরদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, এ ঘটনায় ‘বেশ কয়েকজনকে হেফাজতে রাখা হয়েছ’।

ব্রিটিশ স্বরাষ্ট্র বিভাগের পরিসংখ্যান অনুসারে, এ বছর এ পর্যন্ত দুই হাজারেরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে এসেছে।