NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৩০৩২০


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৪, ০৮:১৬ এএম

গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৩০৩২০

গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত ২৪ ঘণ্টায় ৯২ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩২০ জনে। পাশাপাশি চলমান হামলায় আহত হয়েছে মোট ৭১ হাজার ৫৩৩ জন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তী রায়কে উপেক্ষা করর ইসরায়েল গাজা উপত্যকায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। হামলায় হতাহতের অধিকাংশই শিশু ও নারী। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণ চালায়।

তার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি যুদ্ধে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার জন্য ইসরায়েল অভিযুক্ত। আইসিজে জানুয়ারিতে একটি অন্তর্বর্তী রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।