NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভিয়েনায় এক দিনে পাঁচ নারী খুন


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম

ভিয়েনায় এক দিনে পাঁচ নারী খুন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক দিনে পাঁচ নারীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে তিনজন একটি পতিতালয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে খুন হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ ঘটনার পরের দিন শনিবার তদন্ত শুরু করেছে।

একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে সতর্ক করার পর স্থানীয় সময় শুক্রবার রাতে ভিয়েনার সুবিধাবঞ্চিত ব্রিজিটেনাউ জেলার একটি পতিতালয়ে মারাত্মকভাবে ছুরিকাহত তিন তরুণীর মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ শনিবার জানায়, ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের সন্দেহে কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর কাছ থেকে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহৃত বলে ধারণা করা একটি ছুরি জব্দ করা হয়েছে।

 

অস্ট্রীয় বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

এ ছাড়া একটি পৃথক ঘটনায় একই দিনে ভিয়েনার একটি অ্যাপার্টমেন্টে একজন মা ও তাঁর ১৩ বছর বয়সী মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের সম্ভবত শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং বাবা প্রধান সন্দেহভাজন বলে এপিএ জানিয়েছে।

অস্ট্রিয়ার স্বায়ত্তশাসিত নারী আশ্রয়কেন্দ্রের অ্যাসোসিয়েশন গত বছর ২৬টি নারী হত্যা রেকর্ড করে।

এরপর প্রায়ই সঙ্গী বা প্রাক্তন সঙ্গীদের হাতে নারীদের খুন হওয়া নিয়ে অস্ট্রিয়া ও ইউরোপজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। দেশটির সরকার এ ধরনের অপরাধ দমন এবং সহিংসতার শিকারদের সাহায্যকারী সংস্থাগুলোর জন্য তহবিল বৃদ্ধিসহ বেশ কয়েকটি পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে।

 

কিন্তু এনজিওগুলো বলছে, সরকার হত্যাকাণ্ড বন্ধে যথেষ্ট কাজ করছে না। সরকারি সমীক্ষা অনুসারে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে অস্ট্রিয়ায় ৩১৯ জন নারীকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশই তাদের পুরুষ সঙ্গী বা প্রাক্তন সঙ্গীদের হাতে খুন হয়েছে।

২০১৯ সালে রেকর্ড সর্বোচ্চ ৪৩ জন খুন হয়েছে।