NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পিএসএলে প্রযুক্তি দিয়ে কারচুপির অভিযোগ


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০০ পিএম

পিএসএলে প্রযুক্তি দিয়ে কারচুপির অভিযোগ

আধুনিক ক্রিকেট প্রযুক্তি ছাড়া যেন কল্পনা করা যায় না। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে তো আরো বেশি প্রতিযোগিতা লেগে যায়, কে কার থেকে বেশি প্রযুক্তি ব্যবহার করবে, তাতে নতুন কোন কোন প্রযুক্তি যুক্ত করা যায়। তবে এসব প্রযুক্তির মধ্যে অবধারিত হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এই প্রযুক্তি ব্যবহার করে এবার কারচুপির অভিযোগ উঠেছে চলমান পাকিস্তান সুপার লিগে।

 

এমন অভিযোগ এনেছেন  ইসলামাবাদ ইউনাইটেড অধিনায়ক শাদাব খান, 'আমি মনে করি আমরা প্রযুক্তির (ডিআরএস) কারণে ম্যাচ হেরেছি। আমাদের ভিন্ন আরেকটি বল রিভিউতে দেখানো হয়েছে। আমি চার ওভার বল করেছি লেগ স্পিনার হিসেবে, বল এতোটা ঘুরছিল না। কিন্তু রিভিউ যেটি দেখানো হলো সেখানে বল অনেক স্পিন করে দূরে সরে যাচ্ছিল।

এমন বড় আসরে এসব ভুল হওয়া উচিত নয়।'

 

ঘটনার গতকাল ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচে। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল কোয়েটা। কিন্তু ইনিংসের ১১তম ওভারে চোখ কপালে ওঠার মতো ঘটনা ঘটে।

আগা সালমানের বলে এলবিডব্লিউ হন কোয়েটার অধিনায়ক রাইলি রুশো। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব্যাটার। মাঠের জায়ান্ট স্ক্রিনসহ টিভিতে বল ট্রাকিং দেখানো হয়। বল পিচে ড্রপ করার পর রুশোর প্যাডের যে অংশ স্পর্শ করে সেই অংশ দেখে সবাই ভেবে নিয়েছিলেন, বল স্টাম্প হিট করছে। তবে যখন বল ট্রাকিং দেখানো হয় তখন রুশোর প্যাড স্পর্শ করা অংশে বলটি লাগেনি, বল ট্রাকিংয়ে সেটি আরও দূরে সরে ডানদিকে স্পর্শ করছে দেখানো হয়।
ফলে ইম্প্যাক্ট আউট সাইড অফ হওয়ায় আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে নট আউট দিতে বাধ্য হন।  

 

এই ঘটনায় মাঠেই প্রতিক্রিয়া জানান শাদাব। অনফিল্ড আম্পায়ার আলিম দারের কাছে অভিযোগ দিলেও অবশ্য লাভ হয়নি। ম্যাচটি তিন উইকেটে জিতে নেয় কোয়েটা। ১৩ রানে আউট হওয়ার যে সিদ্ধান্ত এসেছিল রুশোর বিপক্ষে, সেই রুশো ম্যাচ শেষে ৩৪ রানে অপরাজিত থাকেন।