NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জয়ে শুরু আবাহনী ও মেরিনার্সের


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

জয়ে শুরু আবাহনী ও মেরিনার্সের

ক্লাব কাপ হকি দিয়ে আড়াই বছর পর টার্ফে ফিরেছে হকি। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন আবাহনী ও মেরিনার্স ইয়াং ক্লাব। উদ্বোধনী ম্যাচে অ্যাজাক্সের বিপক্ষে আবাহনী ৫-১ গোলে জয় পেয়েছে এবং পুলিশের বিপক্ষে মেরিনার্সের জয় ২-০ গোলে।

অ্যাজাক্সের বিপক্ষে প্রথম মিনিটেই মেহেদী হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী।

আক্রমণে চাপ ধরে রেখে নবম মিনিটে ওবায়দুল হোসেন ব্যবধান বাড়ান। দ্বিতীয় কোয়ার্টারেও আধিপত্য দেখায় আকাশি-নীলরা। ২১ ও ২৩ মিনিটে পেনাল্টি কর্নারে দুটি গোল করেন আশরাফুল ইসলাম। শেষ দিকে আবাহনীর পঞ্চম গোলটি করেন ফরহাদ আহমেদ শিতুল।
আর অ্যাজাক্সের হয়ে ব্যবধান কমিয়েছেন সুব্রত।

 

দিনের অন্য ম্যাচে পুলিশের বিপক্ষে জিততে ঘাম ঝরেছে চ্যাম্পিয়ন মেরিনার্সের। যদিও ২১ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় মেরিনার্স। দুটি গোলই করেন মইনুল ইসলাম কৌশিক।

বাকি সময়ে অবশ্য পুলিশের রক্ষণ ভাঙতে পারেনি মেরিনার্স।

 

দীর্ঘদিন পর হকি ফেরায় খেলোয়াড়দের ফিটনেসে দেখা গিয়েছে ঘাটতি। আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম খানও স্বীকার, 'সমস্যা একটা জায়গায়, সেটা ফিটনেস। ফিটনেসের সমস্যা বলতে, স্টিক ও বলের যে নিয়ন্ত্রণ, সেটা কম ছিল। এছাড়া আরো দ্রুত পাস হওয়ার কথা।

ফিনিশিংয়ে আরো উন্নতি দরকার। পিসিতে উন্নতি করতে হবে। এটা নিয়ে আমরা কাজ করব। খেলা না থাকার এই সমস্যা হয়েছে।'