NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্চারির দুই ইভেন্টে ফাইনালে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৫৪ পিএম

আর্চারির দুই ইভেন্টে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ স্টেজ ওয়ান আর্চারিতে দুই সোনা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আজ ইরাকের বাগদাদে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে ছেলেদের রিকার্ভ দল। বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ। 

এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ১৯৪৫ স্কোর করে ছয় দলের মধ্যে দ্বিতীয় হয় বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সরাসরি খেলে সেমিফাইনালে। ২৫ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে খেলবেন তাঁরা। 

 

ফাইনালে উঠেছে রিকার্ভ দ্বৈতে খেলা সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকিও। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সঙ্গে ৪-৪ সেটে ড্র হওয়ার পর টাইব্রেকার জিতে সেমিতে ওঠেন তাঁরা।

এই ইভেন্টের ফাইনালেও প্রতিপক্ষ ভারত। 

 

মেয়েদের দলগত ইভেন্টে অবশ্য ফাইনালে যেতে পারেনি। বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের দল। কিন্তু সেমিতে উজবেকিস্তানের কাছে  ৩-৫ সেটে হেরে যান দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানারা।

ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে লড়বেন তাঁরা।