NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

লোকসভা ভোটের আগে আদালতে স্বস্তি পেলেন রাহুল গান্ধী


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০২ পিএম

লোকসভা ভোটের আগে আদালতে স্বস্তি পেলেন রাহুল গান্ধী

ভারতে লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৮ সালের এক মামলায় মঙ্গলবার জামিন পেলেন তিনি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল উত্তর প্রদেশের আদালতে। এদিন সেই মামলায় উত্তর প্রদেশের সুলতানপুরের বিশেষ আদালত রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করেন।

 

গণমাধ্যমটি বলেছে, পাঁচ বছর আগে, অর্থাৎ ২০১৮ সালের ৪ আগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল।

উত্তর প্রদেশের সুলতানপুরে সংসদ সদস্য ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে সেই মামলার শুনানি চলছিল।

 

মামলাকারীর সে সময় অভিযোগ ছিল, “রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একেবারেই ঠিক নয়। আমি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী।

তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছি।”

 

প্রতিবেদন থেকে জানা যায়, এই মামলায় অতীতে রাহুলকে একাধিকবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া গত বছর মার্চ মাসে গুজরাটের সুরাট আদালত বিজেপি নেতা পূর্ণেশ মোদির দায়ের করা মামলায় রাহুলকে দুই বছরের কারাবাসের সাজা দেন।

ফলে রাহুলের লোকসভার সদস্য পদ চলে যায়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ায় তিনি ফিরে পান সেই সদস্য পদ।