NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাকিবকে তামিমের মিমিক্রির হাইলাইটস দেখবেন মুশফিক


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫৮ পিএম

সাকিবকে তামিমের মিমিক্রির হাইলাইটস দেখবেন মুশফিক

ম্যাচের আগেই সাকিব আল হাসান-তামিম ইকবাল ট্যাগ পেয়ে গিয়েছিল রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল লড়াই। শেষ পর্যন্ত জমাট এক ম্যাচই হয়েছে। যেখানে বরিশালকে এক উইকেটে হারিয়েছে রংপুর।

বাদ যায়নি সাকিব-তামিম লড়াইও।

মুখোমুখি সাকিবের প্রথম বলেই আউট হয়েছেন তামিম। তামিমকে আউট করে চিরচেনা উদযাপনই করেছেন সাকিব। পরে সাকিব আউটের পর সেটার মিমিক্রিও করেছেন তামিম।

 

তবে তামিমের দেখেননি মুশফিকুর রহিম।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মুশফিক নিজেই জানিয়েছেন এ কথা। এটাও বলেছেন তামিমের মিমিক্রির হাইলাইটস দেখবেন, 'তাই নাকি? (তামিম মিমিক্রি করেছে কি না)।সত্যি কথা, আমি দেখি নাই। আমি দেখেছিলাম ক্যাচটা হয়েছে কি না।
এরপর কে ব্যাটিংয়ে আসবে, পরের বলের পরিকল্পনা কী এসব নিয়ে ব্যস্ত ছিলাম। সত্যি কথা আমি দেখিই নাই। আপনারা বললেন, এখন গিয়ে হাইলাইটস দেখতে পারি, কী হয়েছে।'

 

দল হারলেও অনেক দিন পর সংবাদ সম্মেলনে এসে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মুশফিক। জানালেন ঠিক কোথায় বরিশালের ছন্দ চলে গিয়েছিল, 'দেখেন উইকেটটা খুব ভালো ছিল।

পাওয়ার প্লেতে আমাদের ভালো জুটি ভালো হয়েছে। তামিম যেভাবে ব্যাট করছিল, সে আউট হওয়ার পরেও টম বেন্টন একটু সংগ্রাম করছিল। তবে আরেক প্রান্ত থেকে কাইল মায়ার্স খুবই ভালো ব্যাট করেছে। অনেক সময় মোমেন্টাম শিফট হলে একটু সময় লেগে যায়। একটা উইকেট পড়ার পর আরেকটু সময় কেউ নিলে...কাইল মায়ার্সের সাথে যদি আরেকটা জুটি গড়তে পারতাম, তাহলে ভিন্ন খেলা হতো।'

 

বরিশালের মিডলঅর্ডার মূলত ধসিয়ে দিয়েছে রংপুর রাইডার্সের আবু হায়দার রনি। এই বাঁহাতি পেসারের প্রশংসাও করেছেন মুশফিক, 'আমরা জানতাম রনি এই ম্যাচটা খেলতে পারে, যেহেতু রাতের খেলা। আর আমাদের ৪-৫ জন বাঁহাতি ব্যাটার ছিল, সেক্ষেত্রে ওরা (রংপুর) হাসান মুরাদকে খেলাবে না। রিপন মন্ডল বা বাকিরা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে না পারায় রনির মতো কেউ একজন আসতে পারে বলে ধারণা করেছিলাম। কিন্তু এখানে এসে যে এতো ভালো করবে...। এখানে বল অতো সুইং করছিল না। বলটা একটু ভেজা ছিল। সে যে লেন্থে বল করেছে, সেখানে সুবিধা পেয়েছে। আর সে একটু স্কিডি টাইপ বোলার, চট্টগ্রামের উইকেটে স্কিডি টাইপ বোলাররা বাউন্স বেশি না করে উইকেট টু উইকেট বল করলে সবসময় ম্যাচে থাকে। আমি মনে করি, সে সহায়তা যেটা পেয়েছে, সেটা সে কাজে লাগিয়েছে।'