NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৯ দিনে ৩ হার, কি হলো বায়ার্ন মিউনিখের?


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২ পিএম

৯ দিনে ৩ হার, কি হলো বায়ার্ন মিউনিখের?

এমন দিন দেখতে হবে সেটা মৌসুম শুরুর আগে কি ভেবেছিল বায়ার্ন মিউনিখের সমর্থকেরা ? হয়তো না। সবশেষ ১১ মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা ঘরে তোলা দলটিই আধিপত্য দেখাবে এমন ভাবনা ভেবে থাকাটাই স্বাভাবিক। কিন্তু এবার সবকিছু ওলট পালট হয়ে গেছে। কোন কিছুই কথা বলছে না বায়ার্নের হয়ে।

লিগে টানা দুই এবং চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হেরে বড় ধাক্কা খেয়েছে বাভারিয়ানরা। গতকাল বুচোমের কাছে ৩-২ গোলে হেরে দুর্দশা আরো বেড়েছে দলটির। শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে পিছিয়ে পড়েছে ৮ পয়েন্টে। শিরোপা দৌড়েও তাই অনেকটা পিছিয়ে পড়েছে টমাস টুখেলের দল।

 

লেভারকুসেনের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছেও হেরে গেছে বায়ার্ন। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই বোচুমের কাছে হেরে বসল দলটি। ২০১৫ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচ হারল বায়ার্ন।

যদিও প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল বায়ার্নই।

১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোল করে এগিয়ে নেন দলকে। তবে প্রথমার্ধে গোল পরিশোধ করে লিডও নেয় বোচুম। ৩৮ মিনিটে তাকুমা আসানো এবং ৪৪ মিনিটে গোল করেন কেভেন। আর ৭৮ মিনিটে কেভেন স্টোগারের গোল স্বাগতিকদের ব্যবধান আরো বাড়ায়। ৮৭ মিনিটে হ্যারি কেইনের গোল অবশ্য আশা জাগিয়েছিল কিন্তু ম্যাচের ফেরার গোল আর পায়নি বায়ার্ন।
 

 

লেভারকুসেন থেকে অনেকটা পিছিয়ে পড়লেও হাল ছাড়ছেন না বায়ার্ন কোচ টমাস টুখেল,'গত মৌসুমে আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম এবং সেটা কাজে দিয়েছিল। এবারো তাই করব।'

শিরোপা জেতার লক্ষ্য নিয়ে টটেনহাম থেকে এ মৌসুমেই বায়ার্নে যোগ দিয়েছেন হ্যারি কেইন। কিন্তু মৌসুমের প্রথম টুর্নামেন্ট জার্মান সুপার কাপের ফাইনালে লিপজিগের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাত ছাড়া হয়েছে। এবার লিগ শিরোপাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে হতাশা চেপে ধরতেই পারে হ্যারি কেইনের।

ইংলিশ ফরোয়ার্ডও শুরুর ছন্দ পরবর্তীতে আর ধরে রাখতে পারেননি। শুরুর ১৬ ম্যাচে ২২ গোল করা কেইন সবশেষ ১৩ ম্যাচে করেছেন মাত্র ৭ গোল। গতকাল গোল পেলেও কেইন নিজের ছায়া হয়ে আছেন বলে মনে করেন ইউরোপের ফুটবল বিশেষজ্ঞ রাফায়েল হোনিগস্টেইন,‘মৌসুম শুরুর তুলনায় গত কয়েক সপ্তাহে সে প্রভাব রাখতে পারেনি। তাঁকে এখন নিজেরই ছায়া মনে হচ্ছে।’