NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যশস্বীর ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় ভারতের


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

যশস্বীর ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় ভারতের

ইংল্যান্ডের মন্ত্রে ইংল্যান্ডকেই ঘায়েল করল ভারত। ‘বাজবল’-এর তত্ত্বকে রুদ্ধ করে উল্টো জাবাব দিল স্বাগতিকরা। রাজকোট টেস্টে তার ফল পেয়েছেন রোহিত শর্মারা। যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির পর দাপট ভারতীয় বোলারদের।

রবীন্দ্র জাদেজার ৫ উইকেটের সঙ্গে বাকিদের ধারাবাহিক বোলিংয়ের তোপে দিশাহারা সফরকারী ব্যাটাররা। ৫৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা দলটি গুটিয়ে যায় ১২২ রানে। ৪৩৪ রানে পাওয়া এই জয় রানের ব্যবধানে রেকর্ড ভারতের। সব মিলিয়ে রানের ব্যবধানে এটি দ্বিতীয় বৃহত্তর হার ইংল্যান্ডের।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শেষ হলো এক দিন হাতে রেখে।

 

লক্ষ্য তাড়ায় ১০ নম্বরে নামা মার্ক উড ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। আগের ইনিংসে শতক করা ওপেনার বেন ডাকেট ফেরেন ৪ রান করে। জাদেজা পাঁচটি ও কুলদীপ যাদব নেন ২ উইকেট।

পারিবারিক কারণে প্রথম ইনিংসে টেস্টের বাইরে চলে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন এই ইনিংসে ফিরে ৬ ওভার হাত ঘুরিয়ে নেন ১ উইকেট।

 

এর আগে ২ উইকেট হারিয়ে ১৯৬ রানে আজ চতুর্থ দিন শুরু করে ভারত। ৬৫ রানে অপরাজিত থাকা শুবমান গিল ৯১ করে রান আউটে কাটা পড়েন। তবে ১০৪ রান করে আগের দিন পিঠের চোটে মাঠ ছাড়া যশস্বী ফিরে ঠিকই ডাবল সেঞ্চুরি তুলে নেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের অপূর্ব প্রদর্শনীতে ১২টি ছক্কা এবং ১৪টি চারে ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংসটি সাজান তিনি।

সঙ্গে সরফরাজ খানের অপরাজিত ৬৮ রান করেন। ৪ উইকেটে ৪৩০ রানে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

 

আগের ইনিংসের লিড মিলিয়ে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ৫৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দেয় ভারত। এই রান পাহাড়ের নিচে চাপা পড়েন ইংলিশ ব্যাটাররা।