NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অসুস্থ মায়ের পাশে থাকতে টেস্টের মাঝপথে দল ছাড়লেন অশ্বিন


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:২২ পিএম

অসুস্থ মায়ের পাশে থাকতে টেস্টের মাঝপথে দল ছাড়লেন অশ্বিন

রবীচন্দ্রন অশ্বিনের জন্য দিনটা ছিল মধুময়। ব্যাট হাতে ৩৭ রান করার পর বল হাতে ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারে ৫০০ টেস্ট উইকেট। কিন্তু রাতটা হয়ে ওঠে বিষাদময়। মায়ের অসুস্থতার খবর আসার পরেই দ্রুতই ছাড়েন টিম হোটেল।

রওনা হয়ে যান চেন্নাইয়ের উদ্দেশে। যেকারণে রাজকোটে চলমান ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের শেষ তিন দিন তাঁকে আর পাচ্ছে না ভারত।

 

গতকাল রাত ১১টার দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, জরুরি পারিবারিক কারণে দল ছেড়ে যেতে হয়েছে অশ্বিনকে। পরে জানা যায়, অসুস্থতায় ভুগছেন তাঁর মা।

বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লাও জানিয়েছেন, অশ্বিনের মায়ের অসুস্থতার বিষয়টি।

 

ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টে গতকালই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের ফাইলফলক ছুঁয়েছেন অশ্বিন। তাঁর বদলি হিসেবে বাকি তিনদিন আর কাউকে খেলাতে পারবে না ভারত। এতে একজন বোলার কম নিয়েই খেলতে হচ্ছে স্বাগতিকদের।

ম্যাচ চলার সময় কেবল কনকাশন বা কোভিডে আক্রান্ত হলেই বদলি নেওয়া যায়। 

 

রাজকোটে প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে এখন পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৯০ রান।