NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

দিল্লিতে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

দিল্লিতে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

দিল্লির আলিপুরে একটি রংঙের কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ভয়ংকর আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১১ জন নিহত হন।

এ ছাড়া এ ঘটনায় দুই জন নিখোঁজ এবং চারজন আহত হয়েছেন।

 

পুলিশ জানিয়েছে, নিহত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। আগুনের পুড়ে যাওয়ায় লাশ শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। রংঙের কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশের একটি বাড়িতে এবং একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ছড়িয়ে যায়, তবে দমকল কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।