NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে, মৌসুম শেষেই ছাড়ছেন পিএসজি


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:১৫ পিএম

সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে, মৌসুম শেষেই ছাড়ছেন পিএসজি

আগামী জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। এরপরেই ফ্রি খেলোয়াড় হিসেবে ক্লাব ছাড়তে চান ফরাসি এই ফরোয়ার্ড। ইতিমধ্যে পিএসজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।

ব্রিটিশ দৈনিক দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছে, এমবাপ্পে তার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন এবং ক্লাবকেও জানিয়ে দিয়েছেন।

এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও বলা হয়েছে প্রতিবেদনে।

 

জুনে শেষ হতে চলা চুক্তির মেয়াদ নতুন করে নবায়ন করেনি উভয় পক্ষ। তাই চাইলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন এমবাপ্পে।

যে কারণে ফ্রি খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া শীতকালীন দলবদলেও এমবাপ্পেকে প্রস্তাব দিয়েছে রিয়াল, এমন গুঞ্জন ছিল।

 

কিন্তু কিছুদিন আগে এমবাপ্পেকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এমবাপ্পেকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না ফ্রেঞ্চ ক্লাবটি।

তাকে ধরে রাখার ব্যাপারে আশা ব্যক্ত করেছিলেন কাতারি এই ধনকুবেরে।

 

এর আগে ২০২২ সালে খবর এসেছিল, এমবাপ্পের সঙ্গে রিয়ালের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে ঘটনা নেয় নতুন মোড়। পিএসজির সঙ্গে বিশাল অঙ্কে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। সেই চুক্তিই শেষ হচ্ছে এই জুনে।

এবার কি তেমনটাই হবে নাকি নতুন ঠিকানা খুঁজে নিবেন এমবাপ্পে সেটাই এখন দেখার।