NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১৭ ফেব্রুয়ারি হতে সারা দেশে উন্মুক্ত প্রদর্শনী ‘মুজিব’-এর


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৫১ পিএম

১৭ ফেব্রুয়ারি হতে সারা দেশে উন্মুক্ত প্রদর্শনী ‘মুজিব’-এর

বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সারা বাংলাদেশে উন্মুক্ত প্রদর্শন হতে যাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি হতে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মান্না ডিজিটাল কমপ্লেক্স এর ফজলুল হক স্মৃতি অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা জানানো হয়। 

সাংবাদিক সম্মেলনে বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জাতির পিতার জীবনীর উপর নির্মিত এই চলচ্চিত্রটি সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পায় তা প্রচার করার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য অনুরোধ করেন। 

গণমাধ্যম কর্মীরা চলচ্চিত্রটি সারা দেশে কিভাবে প্রচার করবে তা জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে একটা রোড ম্যাপ করা হয়েছে।

বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। জেলা প্রশাসকরা যে জায়গায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হলে দর্শকদের যোগাযোগের সুবিধা হবে সেই জায়গাগুলো ইতোমধ্যে নির্ধারণ করেছে।’

 

কোথায় ছবি প্রদর্শন হবে তা দর্শকরা কিভাবে জানবে সে বিষয়ে জানতে চাওয়া হলে ‘এফডিসি'র এমডি বলেন, ‘গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক সাথে আলোচনা হয়েছে, জেলা এবং উপজেলা শহরের তথ্য অফিসারগণ যেই এলাকায় চলচ্চিত্রটি প্রদর্শন হবে তা আগের দিন ঐ এলাকার জনগণকে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফডিসি'র পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব ঈশান আলী রাজা বাঙালী, পরিচালক (উৎপাদন) জনাব রেজাউল হক এবং ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীবৃন্দ।