NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বায়ার্নকে হারাল লাৎসিও, পিএসজির জয়


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

বায়ার্নকে হারাল লাৎসিও, পিএসজির জয়

বুন্দেসলিগায় বায়ের লেভারকুসেনের কাছে ৩-০ গোলে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগেও। গতকাল রাতে লাৎসিওর কাছে হেরে গেছে তারা ১-০-তে। কিলিয়ান এমবাপ্পে ও ব্র্যাডলি বারকোলার গোলে প্যারিস সেন্ত জার্মেই অবশ্য ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।

এই মৌসুমে বুন্দেস লিগায় চমক দেখাচ্ছে লেভারকুসেন।

২০ ম্যাচে অপরাজিত থেকে তারা মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখের। মুখোমুখি এই লড়াইয়েই লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামানোর সুযোগ ছিল বাভারিয়ানদের। কিন্তু উল্টো ৩-০ গোলের হার বড় ধাক্কা দিয়েছে টমাস টুখেলের দলকে। যে হারে লেভারকুসেনের চেয়ে এখন ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা।

সেখান থেকে চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোমে যাওয়া বায়ার্ন আবার হোঁচট খেয়েছে লাৎসিওর কাছে হেরে। ম্যাচের ৬৭ মিনিটে ফাউল করে দাইয়ু উপামেকানো লাল কার্ড দেখার পাশাপাশি পেনাল্টির বিপদ ডেকে আনেন। স্পট কিক থেকেই ম্যাচের জয়সূচক গোলটি চিরো ইমোবিলের।

 

ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ৫০তম গোলের অপেক্ষায় থাকা হ্যারি কেইনের রাতটা কেটেছে হতাশায়।

ম্যাচে সেই অর্থে বলে পা ছোঁয়াতে পারেননি এই স্ট্রাইকার। ঘরের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্নের চ্যালেঞ্জটা তাই বাড়ল।

 

প্যারিসে চোট কাটিয়ে ফিরেই গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচে এই গোলের জন্য ৫৮ মিনিট অপেক্ষা করতে হয় পিএসজিকে। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান বারকোলা।

স্পেনে দ্বিতীয় লেগের আগে তাই স্বস্তিতেই প্যারিসিয়ানরা।