NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে নিহত তিন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫১ এএম

যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে নিহত তিন

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। এছাড়া অভিযুক্ত হামলাকারীও নিহত হয়েছেন। বেসামরিক এক বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।

স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি মলে রোববার গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি।’

তিনি আরো বলেন, গোলাগুলিতে আমাদের তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মায়ার্সের দাবি, গোলাগুলির পর অভিযুক্ত বন্দুকধারীকে ‘একজন সশস্ত্র ব্যক্তি’ গুলি করে হত্যা করেছেন।

গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।