NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ম্যাক্সওয়েল ঝড়ে ক্যারিবীয়দের উড়িয়ে দিল অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:১৪ এএম

ম্যাক্সওয়েল ঝড়ে ক্যারিবীয়দের উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

হোবার্টের পর অ্যাডিলেডেও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের ৩৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ জয়ও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ২১৩ রান তাড়া করেও দারুণ লড়াই করে ১১ রানে হেরেছিল ক্যারিবীয়রা। গ্লেন ম্যাক্সওয়েলের তান্ডবে এবার আরও বড় ২৪২ রানের কঠিন লক্ষ্য দেয় অজিরা।

ওই রান পাহাড় ডিঙাতে নেমে অ্যাডিলেডেও দুই শ ছোঁয়া স্কোর গড়ে রোভমান পাওয়েলের দল। তবে ২০৭ রান করেও দিন শেষে ক্যারিবীয়দের জায়গা হারা দলে। 

 

প্রথমে ব্যাট করতে নেমে সপ্তম ওভারে ৬৪ রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে রীতিমত তান্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েল। ২৫ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি আর পরের ২৫ বলে পূরণ করেন সেঞ্চুরি (৫০ বলে)।

৫৫ বলে ১২টি চার এবং ৮টি ছক্কায় ১২০ রানের হার না মানা সাইক্লোণ ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর পঞ্চশ সেঞ্চুরি। ভারতের রোহিত শর্মার সঙ্গে যা এই সংস্করণে যৌথভাবে সর্বোচ্চ। ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া বিধ্বংসী শতকে প্রায় আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে অস্ট্রেলিয়া।

 

কঠিন ওই লক্ষ্যের পিছু ছুটতে নেমে ৬৩ রানে পাঁচ উইকেট হারালে কাজটা আরও দুরুহ হয়ে যায় ক্যারিবীয়দের। রোভমান পাওয়েল, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের ক্যামিওগুলোর পরও তাই জয়ের বন্দের পৌঁছাতে পারেনি সফরকারীরা। ৩৬ বলে ৬৩ রান করেন অধিনায়ক পাওয়েল। ১৬ বলে ৩৭ রান আন্দ্রে রাসেল এবং ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করা পাঁচ বোলারই শিকার ভরতে পেরেছেন ঝুলিতে।

৩৬ রানে ৩ উইকেট নেন মার্কাস স্টয়নিস।