NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বরিশালের সৌম্য-মাহমুদ ঝলকে ঢাকার টানা হারের রেকর্ড


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

বরিশালের সৌম্য-মাহমুদ ঝলকে ঢাকার টানা হারের রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে হারের রেকর্ড গড়ল দুর্দান্ত ঢাকা। আজ ফরচুন বরিশালের কাছে ৪০ রানে হেরে টানা আট ম্যাচ হারের স্বাদ পেল দলটি, সঙ্গে প্রথম দল হিসেবে এবারের বিপিএল থেকে বাদ পড়ল ঢাকা। বিপিএলে এর আগে টানা এতগুলো ম্যাচ হারেনি আর কোনো দল।

২০১২ সালে প্রথম বিপিএলে টানা সাত ম্যাচ হেরেছিল সিলেট রয়্যালস।

ঢাকাকে রেকর্ড হার উপহার দিয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে তুলেছে বরিশাল।

 

মিরপুরে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান তোলে বরিশাল। ১৯ রানে ৩ উইকেট হারানো দলটিকে টেনে তোলেন সৌম্য সরকার (৪৮ বলে ৭৫*) ও মাহমুদ উল্লাহ (৪৭ বলে ৭৩)। চতুর্থ উইকেটে তাদের ১৩৯ রানের জুটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন।

 

রান তাড়ায় নেমে বরিশালের মতো বড় জুটি গড়তে পারেনি ঢাকা। ব্যাটারদের আসা-যাওয়ার মাসুল দিতে হয় ম্যাচ হেরে। এক প্রান্ত আগলে খেলে সর্বোচ্চ ৫২ রান করেন অ্যালেক্স রোস।

১৪৯ রানে থামে ঢাকার ইনিংস। মোহাম্মদ সাইফউদ্দিন ৩ উইকেট নেন।