NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাঠে টেনিস বল ও চকোলেট ছুড়ে সমর্থকদের প্রতিবাদ


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৪৩ পিএম

মাঠে টেনিস বল ও চকোলেট ছুড়ে সমর্থকদের প্রতিবাদ

বুন্দেসলিগায় সমর্থকদের প্রতিবাদ চলমান রয়েছে। গত রাতে বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্রেইবুর্গের মধ্যকার ম্যাচেও 'টেনিস বল ও চকোলেট গোল্ড কয়েন' ছুড়ে ম্যাচে ব্যাঘাত ঘটিয়েছেন সমর্থকরা। তাতে ম্যাচ শেষ করতে ১০ মিনিট দেরি হয়েছে।

গত ডিসেম্বরে জার্মানি অধিকাংশ ক্লাব এক মতে পৌঁছে যে বিনিয়োগ পুঁজির বিনিময়ে বুন্দেসলিগা টিভি স্বত্বের কিছুটা বিক্রি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

 কিন্তু এই সিদ্ধান্তে রাজি নয় সমর্থকরা। যে কারণে ম্যাচ চলাকালীন এমন অভিনব প্রতিবাদের রাস্তা খুঁজে নিয়েছে তাঁরা।

 

গত রাতে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। ম্যাচের ৩৬ মিনিটের সময় সমর্থকরা 'টেনিস বল ও চকোলেট গোল্ড কয়েন' ছুড়তে থাকে।

এতে খেলায় বিলম্ব হয়েছে ১০ মিনিট। ডর্টমুন্ড অধিনায়ক এমরে চান সমর্থকদের সঙ্গে কথাও বলেন। সমর্থকদের হাতে ছিল ব্যানারও। সেখানে লেখা ছিল, '(জার্মান ফুটবল লিগ) বিনিয়োগকারীদের জন্য না।
'

 

আরেকটি ব্যানারে লেখা ছিল, 'তোমরা ফুটবল নিয়ে ভাবছ না, শুধু টাকা নিয়ে ভাবছ। মিলিয়ন সমর্থকদের জন্য ফুটবল, মিলিয়ন ইউরোর জন্য নয়।' এর আগে গত ডিসেম্বরে বোচুম ও ইউনিয়ন বার্লিন, জানুয়ারিতে ডর্টমুন্ড-কোলগের মধ্যকার ম্যাচসহ বেশ কয়েকটি ম্যাচে প্রতিবাদ জানিয়েছে তারা।